Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৩২

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

আহমাদ ইবন উইনুস ...... হিশাম ইবন উরওয়া (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আয়েশা (রাঃ) বলেন, হে আমার বোনের পুত্র! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো উপর কাউকে ফযীলত (শ্রেষ্ঠত্ব) প্রদান করতেন না, আমাদের সাথে অবস্থানের ব্যাপারে। আর এরূপ দিন খুব কমই হত, যেদিন তিনি আমাদের সকলের নিকট আসতেন না এবং সহবাস ব্যতীত তিনি সকল স্ত্রীর সাথে খোশালাপ করতেন। এরপর যেদিন যার সাথে রাত্রিবাসের পালা পড়ত, সেদিন তিনি তার সাথে রাতযাপন করতেন। আর সাওদা বিন্ত যাম’আর বয়স যখন অধিক বৃদ্ধি পায় এবং তিনি এ ভয়ে ভীত হন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ত্যাগ করবেন, তখন তিনি বলেন, হে আল্লাহ্‌র রাসুল! আমি আমার পালার দিনটি আয়েশার জন্য দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ হতে তা কবূল করেন। তখন আল্লাহ্ তা’আলা এই আয়াত নাযিল করেনঃ যদি কোন স্ত্রীলোক তার স্বামীকে তার দিক হতে মুখ ফিরিয়ে নেয়ার আশংকা করে ...।

ছবি বানান