দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৩৯
মূসা ইবন ইসমাঈল ..... হাকীম ইবন মু’আবিয়া (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করি, হে আল্লাহ্র রাসুল! স্বামীদের উপর স্ত্রীদের কী হক? তিনি বলেন, যা সে খাবে তাকেও (স্ত্রী) খাওয়াবে, আর সে যা পরিধান করবে তাকেও তা পরিধান করাবে। আর তার চেহারার উপর মারবে না এবং তাকে গালাগাল করবে না। আর তাকে ঘর হতে বের করে দিবে না।