Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৫৩

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে গমন করেন। অতঃপর তিনি জনৈক সন্তানসম্ভবা দাসীকে দেখেন। তিনি বলেন, সম্ভবতঃ এর মালিক এর সাথে সহবাস করেছে। উপস্থিত সাহাবীগণ বলেন, হ্যাঁ। আমি তার জন্য বদ দু’আ করতে ইচ্ছা করেছি, যা তার সাথে কবরে প্রবেশ করবে। উক্ত সন্তান কিরূপে তার উত্তরাধিকার হবে? তা তার জন্য বৈধ নয়। আর সে তার নিকট হতে কিরূপে খিদমত আশা করবে? তা তার জন্য হালাল নয়।

ছবি বানান