দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৭৯
আহমদ ইবন সালিহ ..... সালিম ইবন আবদুল্লাহ্ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি তাঁর স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দেন। তখন উমার (রাঃ) এ সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি রাগান্বিত হন এবং বলেন, তুমি তাকে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলো। অতঃপর যতক্ষণ না সে হায়েয হতে পবিত্র হয়, ততক্ষণ নিজের নিকট রাখতে বলো। অতঃপর পুনরায় সে ঋতুমতী হয়ে পাবিত্র হলে, সে ইচ্ছা করলে তাকে সহবাসের পূর্বে পবিত্রাবস্থায় তালাক প্রদান করতে পারে। আর এ তালাক ইদ্দতের জন্য, যেরূপ আল্লাহ্ তা’আলা নির্দেশ করেছেন।