Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৯৪

প্রায় ২ মিনিট · ১৯০ শব্দ

তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলে যে, সে তার স্ত্রীকে তিন তালাক প্রদান করেছে। তখন তিনি চুপ করে থাকেন, যাতে আমার মনে হয়, তিনি (ইবন অব্বাস) তাকে ঐ স্ত্রী পুনরায় গ্রহণের জন্য নির্দেশ দিবেন। এরপর তিনি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেন, তোমাদের কেউ যেন এখান থেকে গমনপূর্বক আহমকের মত কাজ না করে এবং বলে, হে ইবন আব্বাস! হে ইবন আব্বাস! আল্লাহ্ তা’আলা ইরশাদ করেছেনঃ ’’আর যে ব্যক্তি আল্লাহ্ কে ভয় করে, তার জন্য পরিত্রাণের কোন পথ দেখছি না। তুমি তোমার রবের নাফরমানী করেছ এবং তোমার স্ত্রীকে তোমার নিকট হতে পৃথক করে দিয়েছ। অথচ আল্লাহ্ তা’আলার নির্দেশঃ ’’হে নবী! যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিবে, তখন তাদের ইদ্দতের মধ্যে তাদের তালাক দিবে।’’ আবূ দাঊদ (রহঃ) বলেন, শু’বা, আইয়ুব, ইবন জুরায়জ ও আ’মাশ প্রমুখ রাবীগণ সকলেই ইবন আব্বাস (রাঃ) হতে উক্ত হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন যে, তিনি এটাকে তিন তালাক হিসাবে গ্রহণ করেছেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, হাম্মাদ ইবন যায়িদ ইবন আব্বাস হতে বর্ণনা করেন যে, যখন কোন ব্যক্তি তার স্ত্রীকে একই সাথে তিন তালাক প্রদান করবে তাতে এক তালাকই হবে।

ছবি বানান