Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৯৬

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি বলেন, আবূ সাহবা নামক জনৈক ব্যক্তি ইবন আব্বাস (রাঃ) এর নিকট অধিক প্রশ্ন জিজ্ঞাসা করতেন। একদা সে বলে, আপনি কি এ ব্যাপার সম্পর্কে অবহিত আছেনযে, এক ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাসের পূর্বে তাকে তিন তালাক প্রদান করে, একে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং উমার (রাঃ) এর যুগে এক তালাক হিসাবে গণ্য করতো? ইবন আব্বাস (রাঃ) বলেন, হ্যাঁ। যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাসের পূর্বে তাকে তিন তালাক প্রদান করতো; তাঁরা একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর (রাঃ) উমার (রাঃ) এর খিলাফতের প্রথম দিকে, এক তালাক গণ্য করতো। এরপর তিনি যখন দেখেন যে, মানুষ অধিক হারে তিন তালাক দিচ্ছে তখন তিনি বলেন, এতে তাদের উপর তিন তালাক বর্তাবে।

ছবি বানান