Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২০৫

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

সুলায়মান ইবন দাঊদ ...... আবদুল্লাহ্ ইবন আলী ইবন ইয়াযীদ ইবন রুকানা তার পিতা হতে, তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। তিনি তাঁর স্ত্রীকে ’আলবাত্তাতা’ শব্দের দ্বরা তালাক প্রদান করেন। এরপর তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলে, তিনি তাঁকে জিজ্ঞাসা করেন, এর দ্বারা তুমি কী ইচ্ছা করেছ? তিনি বলেন, এক তালাকের ইচ্ছা করেছি। তখন তিনি বলেন, আল্লাহ শপথ! তিনিও বলেন, আল্লাহ্‌র শপথ! অতঃপর বললেন তুমি যা নিয়ত করেছ তাই।

ছবি বানান