Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২২৫

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, মুগীস একজন ক্রীতদাস ছিল (আর সে ছিল বুরায়রার স্বামী) সে বলে, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনি তাকে (বুরায়রাকে) আমার জন্য একটু সুপারিশ করুন! রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে বুরায়রা! তুমি আল্লাহকে ভয় করো। আর সে তোমার স্বামী এবং তোমার সন্তানদের পিতা (কাজেই তোমার জন্য বিচ্ছিন্ন হওয়া উচিত হবে না)। সে বলে, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি আমাকে তার সাথে থাকতে নির্দেশ দিচ্ছেন? তিনি বলেন, না, বরং আমি একজন সুপারিশকারী। এ সময় মুগীসের অশ্রু গড়িয়ে তাঁর গন্ডদেশে পড়তে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস -কে বলেন, তুমি কি বুরায়রার প্রতি মুগীসের ভালবাসা এবং মুগীসের প্রতি বুরায়রার ক্রোধ দেখে আশ্চর্য হবে না?

ছবি বানান