Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৩৩

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে জনৈকা মহিলা ইসলাম গ্রহণ করে। এরপর সে (মদীনাতে) একজনকে বিবাহ করে। এরপর তার স্বামী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমণ করে বলে, ইয়া রাসূলাল্লাহ্! আমি তো ইসলাম কবূল করেছি। আর আপনি আমার ইসলাম কবূল করা সম্পর্কে অবহিত আছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মহিলাকে, তার পরবর্তী স্বামীর নিকট হতে নিয়ে প্রথম স্বামীর নিকট প্রদান করেন।

ছবি বানান