Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৪২

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

মুহাম্মদ ইবন জা’ফর ..... সাহল ইবন সা’আদ (রহঃ) হতে, লি’আন সম্পর্কিত হাদীসটি বর্ণনা হয়েছে। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শ্রবনের পর ইরশাদ করেন, উক্ত মহিলার দিকে তোমার দৃষ্টি রাখ; যদি সে কৃষ্ণবর্ণ চক্ষুবিশিষ্ট এবং পৃষ্ঠে ও রানে অধিক গোশতবিশিষ্ট সন্তান প্রসব করে, যেন সে তারই অংশ; তবে আমার ধারণায় সে (উয়াইমির) মিথ্যাবাদী প্রতিপন্ন হবে। তিনি (সাহল) বলেন, এরপর সে এমন সন্তান প্রসব করে, যাতে উওয়াইমের সত্যবাদী হিসাবে প্রতিপন্ন হয়, ।

ছবি বানান