Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৪৪

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

আহমদ ইবন আমর ইবন সারহ্ .... সাহল ইবন সা’আদ (রাঃ) হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। রাবী বলেন, তখন সে (উয়াইমির) তাকে রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখেই তিন তালাক প্রদান করে। আর রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক হিসাবে গণ্য করেন। আর সে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে এরূপ করাতে তা সুন্নাতরূপে পরিগণিত হয়। রাবী সাহল বলেন, তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হওয়াতে তা পরস্পর ব্যভিচারের দোষারোপকারীদের জন্য সুন্নাত হিসাবে পরিগণিত হয় যে, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে এবং আর কখনও তাদেরকে একত্রিত করা যাবে না।

ছবি বানান