দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৫৪
তিনি বলেন, একদা বনূ ফাযারা গোত্রের জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে বলেন, আমার স্ত্রী কৃষ্ণবর্ণের একটি সন্তান প্রসব করেছে । তিনি তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি কোন উট আছে? সে বলে, হ্যাঁ, আছে। পুনরায় তিনি জিজ্ঞাসা করেন, এর রং কিরূপ? সে বলে, প্রায় লাল বর্ণের। তিনি পুনরায় তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, এর মধ্যে কাল রংয়ের কিছু পশম আছে কি? সে বলে, হ্যাঁ, এর দেহে অনেক কালো পশমও আছে। তিনি বলেন, আচ্ছা তা কোথা হতে এলো? সে বলে, হয়ত তা তার বংশের কারণে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সন্তানও হয়ত তার আসল বংশের প্রভাবে এরূপ হয়েছে।