Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৫৭

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, তিনি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন, যখন পরস্পর অভিসম্পাতকারীদের সম্পর্কে আয়াত নাযিল হয়ঃ যে স্ত্রীলোক কোন কাওমের মধ্যে প্রবেশ করায় (এমন সন্তান) যা তাদের নয়; (অর্থাৎ অন্যের সাথে ব্যভিচারের ফলে গর্ভবতী হয়); সে আল্লাহর রহমত প্রাপ্ত হবে না এবং আল্লাহ্ তাকে কখনই জান্নাতে প্রবেশ করাবেন না। আর যে ব্যক্তি তার ঔরসজাত সন্তানকে অস্বীকার করে, অথচ সে (সন্তান) তার দিকেই চেয়ে থাকে; আল্লাহ্ তা’আলা তাকেও তাঁর রহমত হতে বঞ্চিত করবেন এবং তাকে পূর্বাপর সমস্ত মাখলুকের সম্মুখে অপমানিত করবেন।

ছবি বানান