Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২২৬

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপবিত্র হওয়ার পর রাতের প্রথমাংশে গোসল করতেন; না শেষাংশে? তিনি বলেন, তিনি কখনও রাতের প্রথমাংশে এবং কখনও শেষাংশে গোসল করতেন। তখন আমি খুশীতে “আল্লাহু আকবার আলহামদু লিল্লাহিল্লাযী জাআলা ফিল-আমরে সাআতান” বলি (আল্লাহ্ মহান, সহস্ত প্রশংসা তাঁরই- যিনি এ কাজের জন্য প্রচুর সুযোগ রেখেছেন)। আমি পুনরায় জিজ্ঞাসা করি, আপনি কি দেখেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের প্রথমাংশে বেতের নামায আদায় করতেন, না শেষাংশে? তিনি [আয়িশা (রাঃ)] বলেন, কখনও রাতের প্রথমাংশে এবং কখনও কখনও শেষাংশে পড়তেন। আমি বললাম, “আল্লাহু আকবার আলহামদু লিল্লাহিল্লাযী জাআলা ফিল-আমরে সাআতান”। অতঃপর আমি তাঁকে পুনরায় জিজ্ঞাসা করি, বলুন তো- রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন তিলাওয়াত উচ্চস্বরে করতেন না চুপে চুপে? তিনি বলেন, কখনো উচ্চস্বরে এবং কখনো নিঃসব্দে। তখন আমি বলি, “আল্লাহু আকবার আলহামদু লিল্লাহিল্লাযী জাআলা ফিল-আমরে সাআতান”। ।

ছবি বানান