Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৬১

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট প্রবেশ করেন, রাবী মুসাদ্দাদ ও ইবন সারহ্ বলেন, সন্তুষ্টচিত্তে। রাবী উসমান বলেন, তাঁর চেহারায় সন্তুষ্টির আভা প্রকাশ পেয়েছিল। এরপর তিনি বলেনঃ হে আয়েশা! তুমি কি দেখনি, মুজরায় মুদলেজী দেখতে পেল যে, যায়িদ ও উসামা (রাঃ) তাদের মস্তক চাদর দিয়ে আবৃত করে রেখেছেন; আর তাদের উভয়ের পা ছিল খোলা, তখন সে বলল, নিশ্চই এ পাগুলো, একে অপরের থেকে। (অর্থাৎ এদের মধ্যে রক্ত সম্পর্ক রয়েছে।) ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, উসামা (রাঃ) ছিলেন কালো আর যায়িদ ছিলেন গৌর বর্ণের।

ছবি বানান