Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৬৭

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেন, একদা সা’দ ইবন আবি ওয়াক্কাস ও আব্‌দ ইবন যাম্’আ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত হয়ে যাম’আর দাসীর পুত্র আবদুর রহমান সম্পর্কে ঝগড়া শুরু করেন। সা’দ বলেন, আমার ভ্রাতা উতবা আমাকে এ মর্মে ওসীয়ত করেছেন যে, যখন আমি মক্কায় আসি তখন আমি যেন অবশ্যই যাম্’আর দাসী পুত্রের দিকে খেয়াল রাখি। তখন তিনি তাকে ধরে ফেলেন, কেননা সে ছিল তাঁর ভাই উতবার পুত্র। অপরপক্ষে আদ ইবন যাম্’আ বলেন, সে (আবদুর রহগমান) আমার ভাই। কেননা সে আমার পিতার (ঔরসজাত) দাসী-পুত্র, যে আমার পিতার বিছানায় জন্ম নিয়েছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার সাথে তার স্পষ্ট মিল আছে দেখে বলেনঃ সন্তান হলো যার বিছানায় জন্ম নিয়েছে তার এবং যিনাকারীর জন্য প্রস্তর। আর তিনি বলেন, হে সাওদা! তুমি তার থেকে পর্দা করো। মুসাদ্দাদ তাঁর হাদীসে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, নবীজীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আবদা! সে তোমার ভাই।

ছবি বানান