দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৭০
মাহমূদ ইবন খালিদ আস সালমী ..... আমর ইবন শু’আয়ব তাঁর পিতা হতে, তিনি তার দাদা আবদুল্লাহ্ ইবন উমার হতে বর্ণনা করেছেন যে, একদা জনৈক স্ত্রীলোক বলে, হে আল্লাহ্র রাসুল! এ সন্তানটি আমার গর্ভজাত আর সে আমার স্তনের দুগ্ধ পান করছে এবং আমার কোল-ই তার আশ্রয়স্থল। আর তার পিতা আমাকে তালাক দিয়েছে এবং সে একে আমার নিকট হতে ছিনিয়ে নিতে চাচ্ছে। তখন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি যতদিন না পুনরায় বিবাহ করবে, ততদিন তুমি তার অধিক হকদার।