Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৭২

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

তিনি বলেন, যায়িদ ইবন হারিস মক্কা অভিমুখে রওয়ানা হন। এরপর তিনি মক্কা হতে হামযার কন্যাকে নিয়ে (মাওকিফের দিকে) রওনা হলে জা’ফর ইবন আবূ তালিব (রাঃ) বলেন, আমি এর (লালন-পালনের) অধিক হকদার, কেননা সে আমার চাচার মেয়ে এবং আমার স্ত্রী হল তার খালা। আল খালা হল মায়ের সমতুল্য। তখন আলী (রাঃ) বলেন, আমি এর অধিক হকদার। কেননা সে আমার চাচার মেয়ে। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা (ফাতিমা) আমার স্ত্রী। আর সেও (ফাতিমা) তার (লালন-পালনের) অধিক হকদার। যায়িদ বলেন, আমি এর অধিক হকদার। কেননা, আমি তার-ই জন্য বের হয়েছি এবং সফর শেষে মাওকিফে উপনীত হয়েছি। এমন সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলে তাঁর নিকট এ সমস্যা পেশ করা হয়। তখন তিনি সে মেয়ে সম্পর্কে এরূপ ফায়সালা দেন যে, সে জা’ফরের সাথে অবস্থান করবে। আর এমতাবস্থায় সে তার খালার সাথে অবস্থান করতে পারে। বস্তুত খালা তো মায়েরই মতো।

ছবি বানান