Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৭৬

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

আহমদ ইবন মুহাম্মাদ আল মারূযী .... ইবন আব্বাস (রাঃ) হতে বর্নিত। তিনি বলেন, তালাকপ্রাপ্তা মহিলাগণ তিন হায়েয পর্যন্ত নিজেদেরকে নিয়ন্ত্রিত রাখবে (অন্য কারো সাথে বিবাহ হতে)। তিনি আরো বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে যারা তাদের হায়েয হতে নিরাশ হয়েছে। (অর্থাৎ যাদের বন্ধ হয়ে গেছে।) তাদের ইদ্দতের সময়সীমা হল তিন মাস। আর পরবর্তী আয়াতের দ্বারা পূরববর্তী আয়াতের নির্দেশ রহিত (বা সংশোধিত) হয়েছে। তিনি আরো বলেন, যদি তোমরা তাদেরকে তাদের সাথে সহবাসের পূর্বে তালাক প্রদান করো, তবে তজ্জন্য তাদের উপর তালাকের কারণে কোন ইদ্দত পালনের প্রয়োজন নেই।

ছবি বানান