Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৭৯

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

মূসা ইবন ইসমাঈল ..... আবূ সালামা ইবন আবদুর রহমান (রহঃ) বলেন, ফাতিমা বিনত কায়স তাকে বলেছেন যে, আবূ হাফস ইবন মুগীরা (তার স্বামী) তাকে তিন তালাক (বায়েন) প্রদান করেন। এরপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তখন খালিদ ইবন ওয়ালীদ এবং বনূ মাখযূম গোত্রের কিছু লোক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসে এবং বলে, হে আ্ল্লাহর নবী! নিশ্চই আবূ হাফস ইবন মুগীরা তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে এবং তার জন্য সামান্য খোরপোষ দিয়েছে। এতদশ্রবণে তিনি বলেন, তার জন্য কোন খোরপোষ নেই। এরপর হাদীস বর্ণিত হয়েছে। তবে রাবী মালিকের হাদীস অধিক সম্পূর্ণ।

ছবি বানান