দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৮৩
তিনি বলেন, তিনি আবূ হাফস ইবন আল-মুগীরার স্ত্রী ছিলেন। এরপর আবূ হাফস ইবন আল-মুগীরা তাকে তিন তালাক (বায়েন) দেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তার ঘর হতে বহির্গত হওয়া সম্পর্কে ফাওয়া জিজ্ঞাসা করেন। তিনি তাকে ইবন উম্মে মাকতুমের ঘরে (যিনি অন্ধ ছিলেন) গিয়ে থাকার নির্দেশ দেন। রাবী মারওয়ান ইবন হাকাম, তালকপ্রাপ্তা মহিলার জন্য তার ঘর হতে বহিষ্কার সম্পর্কিত ফাতিমা বর্ণিত হাদীসটিকে সত্য বলে গ্রহণ করতে অস্বীকার করেছেন। রাবী উরওয়া বলেন, আয়েশা ও ফাতিমা বিন্ত কায়সের হাদীসকে অস্বীকার করেছেন।