দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৮৫
তিনি বলেন, আমি একদা (কুফার) জামে মসজিদে আসওয়াদের সাথে (উপবিষ্ট) ছিলাম। তিনি বলেন, এরপর ফাতিমা বিন্তে কায়স উমার ইবনুল খাত্তব (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে এ সম্পর্কে অবহিত করলে তিনি বলেন, আমরা আমাদের রবের কিতাব (কুরআন) ও আমাদের রাসূলের সুন্নাতকে একজন মহিলার বক্তব্য অনুসারে পরিত্যাগ করতে পারি না। যে সম্পর্কে আমি জ্ঞাত নই যে, সে সঠিকভাবে উহা হিফাযত করেছে কিনা?