Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৮৯

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

তিনি তাদের নিকট হতে শ্রবণ করেছেন যে, ইয়াহ্ইয়া ইবন সাঈদ ইবনুল ’আস আবদুর রহমান ইবন আল-হাকামের কন্যাকে তালাক (বায়েন) প্রদান করেন। (তার পিতা) আবদুর রহমান তাকে স্বামীর বাড়ী হতে নিয়ে আসেন। আয়েশা (রাঃ) তাকে মারওয়ানের নিকট প্রেরণ করেন, যিনি (মু’আবিয়ার পক্ষ হতে) মদীনার গভর্নর ছিলেন। এরপর তিনি তাকে বলেন, আল্লাহকে ভয় করো এবং এ মহিলাকে তার ঘরে অবস্থান করতে দাও। মারওয়ান বলেন, আবদুর রহমান এ ব্যাপারে আমার উপর প্রভাব বিস্তার করেছে। এরপর মারওয়ান রাবী কাসিম বর্ণিত হাদীস সম্পর্কে বলেন, ফাতিমা বিনত কায়স বর্ণিত হাদীস সম্পর্কে আপনার অভিমত কী? তিনি তাকে বলেন, তুমি যদি ফাতিমা বর্ণিত হাদীস বর্ণনা না করো, তবে তাতে দোষের কিছু নেই। মারওয়ান বলেন, যদি আপনি (ফাতিমা ও তার স্বামীর মধ্যকার ব্যাপারটি) কোন খারাপ কাজের পরিণতি হিসাবে মনে করেন, তবে তা আপনার জন্য যথেষ্ট হবে যে এ ব্যাপারটিকেও আপনি তদ্রুপ মনে করবেন।

ছবি বানান