Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩০৪

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেন, আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলাল্লাহ্! সবচাইতে বড় গুনাহ্ কোনটি? তিনি বলেন, যদি তুমি তোমার রবের সাথে শরীক করো, আর অবস্থা এই যে, তিনি তোমার স্রষ্টা। তিনি বলেন এরপর আমি জিজ্ঞাসা করি, এরপর কোনটি? তিনি বলেন, তুমি যদি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করো যে, সে তোমার সাথে খাবে। তিনি বলেন, এরপর কোনটি? তিনি বলেন, যদি তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা করো। এরপর তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যবের সত্যতা প্রতিপাদনে কুরআনের এ আয়াত নাযিল হয়েছেঃ ’’যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে আহবান করে না, আর তারা হত্যার অধিকার ব্যতীত কোন জীবকে হত্যা করে না এবং যিনায় লিপ্ত হয় না’’ ... আয়াতের শেষ পর্যন্ত।

ছবি বানান