দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩০৮
তিনি বলেন, লোকেরা যখন রোযা রাখত তখন যদি কেউ না খেয়ে ঘুমিয়ে পড়ত তবে তাকে পরবর্তী রাত পর্যন্ত না খেয়ে থাকতে হতো। একদা সুরামা ইবন কায়স সারাদিন রোযা রাখার পর রাতে তার স্ত্রীর নিকট আগমন করে তাকে বলে, তোমার নিকট কোন খাদ্য আছে কি? সে বলে, না। তবে আমি যাই, তোমার জন্য খাদ্যের যোগাড় করে আনি। সে (স্ত্রী) যাওয়ার পর, সে (স্বামী) গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর খাদ্য নিয়ে ফেরার পর তাকে নিদ্রিত দেখে সে বলে, তোমার জন্য বঞ্চিত থাকা ব্যতীত আর কিছুই নেই। পরের দিন সে যখন তার যমীনে কর্মরত ছিল, তখন দ্বিপ্রহর হয়ে পড়ে। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন তা উল্লেখ করা হয়, তখন এ আয়াত নাযিল হয়ঃ (অর্থ) ’’তোমাদের জন্য রামাযানের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস হালাল করা হল ... সকাল পর্যন্ত’’ পূর্ণ আয়াত।