দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩২৩
তিনি বলেন, একদা মু’আবিআ লোকদের সম্মুখে খুতবা দেয়ার জন্য এমন একটি গৃহে দন্ডায়মান হন যেখানে হিমসের বৈরাগীরা বসবাস করতো। এরপর তিনি বলেন, হে জনগণ! আমরা অমুক দিন চাঁদ দেখেছি। কাজেই আমরা রোযা রাখতে যাচ্ছি। আর যে ব্যক্তি এরূপ করতে ভালবাসে, সে যেন তা করে। রাবী বলেন, তখন তাঁর সম্মুখে মালিক ইবন হুবায়রা আল্ সাবায়ী দন্ডায়মান হয়ে বলেন, হে মু’আবিয়া! তুমি তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শ্রবণ করেছ, না এটা তোমার নিজের অভিমত? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ তোমরা মাসে রোযা রাখবে এবং বিশেষভাবে এর শেষের দিকে।