দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৩৮
মুসাদ্দাদ ..... আবদুল্লাহ্ ইবন সাওয়াদা আল কুশায়রী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি সামুরা ইবন জুনদুব -কে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ বিলালের আযান এবং পূর্ব আকাশের এরূপ শুভ্র আলো যতক্ষণ না তা পূর্ব দিগন্তে প্রসারিত হয়, তা যেন তোমাদেরকে খাওয়া হতে বিরত না রাখে।