Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৪৪

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেন, একদা আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গমণ করি, তখন তিনি রোযাদার ছিলেন। এরপর সূর্য অস্তমিত হলে, তিনি বলেন, হে বিলাল! তুমি অবতরন কর, এবং আমাদের (ইফতারের) জন্য ছাতু তৈরি করে আনো। তিনি (বিলাল) বলেন, ইয়া রাসূলাল্লাহ্! যদি আমরা সন্ধ্যায় উপনীত হতাম, তিনি বলেন, তুমি অবতরণ করো এবং আমাদের জন্য ছাতু তৈরি করে আনো। তখন তিনি অবতরণ করে ছাতু তৈরি করে আনলেন। এরপর রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করে বলেন, যখন তোমরা রাতকে এদিক হতে আসতে দেখবে, তখন যেন রোযাদার ইফতার করে। এরপর তিনি স্বীয় অঙ্গুলি দ্বারা পূর্বাকাশের প্রতি ইশারা করেন।

ছবি বানান