Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৪৬

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, আমি এবং মাসরূক (রহঃ) আয়েশা (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে তাঁকে বলি, হে উম্মুল মু’মিনীন! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে দু’ব্যক্তির এক ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করেন এবং তাড়াতাড়ি মাগরিবের নামায আদায় করেন এবং অপর ব্যক্তি ইফতার ও নামায আদায়ে বিলম্ব করেন। তিনি (আয়েশা) বলেন, তাদের মধ্যে কে তাড়াতাড়ি ইফতার করেন এবং নামাযও (মাগরিবের) তাড়াতাড়ি আদায় করেন? আমরা বলি, আবদুল্লাহ্ ইবন মাসঊদ । তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন।

ছবি বানান