দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৩৫
তিনি বলেন, এক নামাযের ইকামত হওয়ার পর লোকেরা যখন কাতারবদ্ধ হয়ে দন্ডায়মান হয়, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত হয়ে নিজ স্থানে দাঁড়ান এমতাবস্থায় তিনি বলেন যে, তিনি অপবিত্রতার গোসল করেননি। তিনি লোকদের স্ব-স্ব স্থানে অবস্থানের নির্দেশ দান করে ঘরে প্রবেশ করেন। অতঃপর তিনি গোসলের পর আমাদের নিকট প্রত্যাবর্তন করেন, তখন তাঁর মাথা হতে পানির ফোটা ঝরে পড়ছিল। আমরা সকলে তখনও কাতারবদ্ধ অবস্থায় ছিলাম। উপরোক্ত বর্ণনা ইবনু হারবের। আইয়্যাশ তার বর্ণিত হাদীছে উল্লেখ করেছেন যে, “তিনি গোসল করে প্রত্যাবর্তন না করা পর্যন্ত আমরা তার জন্য কাতারবদ্ধ অবস্থায় অপেক্ষা করতে থাকি”। ।