Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৫৭

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

আবদুল্লাহ্ ইবন মাসলামা আল কা’নবী ..... নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, মক্কা বিজয়ের বছর আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার দিকে সফরের সময় লোকদেরকে ইফতারের নির্দেশ প্রদান করতে দেখি। তিনি বলেন, তোমাদের শত্রুদের সাথে মুকাবিলার জন্য শক্তি সঞ্চয় করো। এ সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রাখেন। আবূ বকর বলেন, উক্ত ব্যক্তি আমাকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ স্থানে এমতাবস্থায় দেখি যে, তিনি রোযা থাকাবস্থায় তৃষ্ণার্ত হওয়ার কারণে গরমের ফলে স্বীয় মস্তকে পানি ঢালছিলেন।

ছবি বানান