দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৬৬
আহমদ ইবন হাম্বল ...... আবদুর রহমান ইবন আবূ লায়লা (রহঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংগা লাগানো এবং ক্রমাগত রোযা রাখতে নিষেধ করেছেন। অবশ্য তিনি অনুগতবশত তাঁর সাহাবীদের উপর তা হারাম করেননি। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলাল্লাহ্! আপনি সাহরী পর্যন্ত ক্রমাগত রোযা রাখেন। তিনি বলেন, আমি সাহরীর সময় পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কেননা আমার রব আমাকে পানাহার করান।