Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৬৯

প্রায় ১ মিনিট · ৬৮ শব্দ

আন্ নুফায়লী ..... আবদুর রহমান ইবন নু’মান ইবন মা’বাদ ইবন হাওযা তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, তিনি নিদ্রার সময় সুগন্ধিযুক্ত ইসমিদ (পাথরের তৈরী) সুরমা ব্যবহারের নির্দেশ দেন এবং তিনি ইরশাদ করেছেনঃ রোযাদর ব্যক্তি যেন তা পরিহার করে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমাকে ইয়াহ্ইয়া ইবন মু’ঈন বলেছেন, সুরমা ব্যবহার সংক্রান্ত এ হাদীসটি গ্রহনীয় নয় ।

ছবি বানান