দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৭৩
আবূ মা’মার আবদুল্লাহ্ ই্ন ’আমর ..... মা’দান ইবন তালহা (রহঃ) বলেন, আবূ দারদা (রাঃ) তাঁকে বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করেন, এরপর ইফতার করেন। পরে আমার সাথে রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত গোলাম সাওবানের দামেশকের এক মসজিদে দেখা হয়। আমি তাঁকে বলি, আবূ দারদা (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করেন, পরে ইফতার করেন। তিনি বলেন, তিনি সত্য বলেছেন। আর ঐ সময় আমি তাঁকে ওযূর জন্য পানি ঢেলে দিয়েছিলাম।