Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৩৮

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি পাত্রের- যাতে ফারাক পরিমাণ পানির সংকুলান হত- দ্বারা অপবিত্রতার গোসল করতেন। অপর বর্ণনায় আয়িশা (রাঃ) হতে উল্লেখ আছে যে, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম। ঐ পাত্রে এক ফারাক পরিমাণ পানি ধরতো। (বুখারী, মুসলিম, নাসাঈ)। আহমদ ইবনু হাম্বল (রহঃ)-এর মতানুযায়ী এক ফারাক হল ষোল রতলের সম পরিমাণ ওজনের এবং ইবনু আবূ যিবের মতে ফারাকের পারিমাণ ১৫.৫ রতল। ইমাম আবূ দাউদ বলেন, যারা এক ফারাককে আট রতলের সম-পরিমাণ ধার্য করেন- তাদের কথা সংরক্ষিত নয় বলে গ্রহণযোগ্য নয়।

ছবি বানান