Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৯৫

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ আন নুফায়লী ...... হামযা ইবন মুহাম্মদ ইবন হামযা আল আসলামী (রহঃ) তাঁর পিতা তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বলি, ইয়া রাসূলাল্লাহ্! আমি উষ্ট্রের পিঠের মালিক এবং আমি প্রায়ই সফরে থাকি। এমতাবস্থায় যদি এই রামাযান মাস আসে এবং যৌবনের শক্তির কারণে যদি আমি রোযা রাখতে সক্ষম হই, তবে কি আমি রোযা রাখব? ইয়া রাসূলূল্লাহ্! রোযা পরে রাখার চাইতে তা আদায় করা আমার জন্য অধিকতর সহজ এবং তা দীনেরও অঙ্গ। ইয়া রাসূলাল্লাহ! অধিক বিনিময় প্রাপ্তির আশায় আমি কি রোযা রাখব, না ইফতার করব? তিনি বলেন, হে হামযা! তোমার যা ইচ্ছা তা-ই করো।

ছবি বানান