দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪০১
মুআম্মাল ইবন ফায্ল ..... আবূ দারদা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রচন্ড গরমের দিনে কোন এক যুদ্ধের জন্য বের হই। এ সময় অহস্য গরমের কারণে আমাদের কেউ কেউ স্বীয় হস্ত মস্তকে রাখছিল অথবা হাতের তালু স্বীয় মস্তকে রাখছিল। আর এ সময় আমাদের মধ্যে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবদুল্লাহ্ ইবন রাওয়াহা ব্যতীত আর কেউই রোযাদার ছিলেন না।