দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪১০
তিনি বলেন, একদা তিনি আবদুল্লাহ্ ইবন আমরের সাথে তাঁর পিতা আমর ইবনুল ’আস (রাঃ) এর নিকট গমন করেন। তিনি উভয়ের সম্মুখে কিছু খাদ্যদ্রব্য রেখে বলেন, খাও! আবদুল্লাহ্ ইবন আমর বলেন, আমি তো রোযাদার। আমর বলেন, তুমি খাদ্য গ্রহণ করো, কেননা এই দিনগুলোতে রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইফতার করতে নির্দেশ দিতেন এবং রোযা রাখতে নিষেধ করতেন। রাবী মালিক বলেন, তা ছিল তাশরীকের দিনসমূহ।