দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪২২
ইবরাহীম ইবন মূসা .... উসমান ইবন হাকীম (রহঃ) বলেন, আমি সাঈদ ইবন জুবায়রকে রজব মাসে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, আমাকে ইবন আব্বাস (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে এরূপ রোযা রাখতেন যে, আমরা বলতাম, তিনি আর ইফতার করবেন না। আবার তিনি এরূপ ইফতার করতেন যে, আমরা বলতাম, তিনি আর রোযা রাখবেন না।