Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪২৬

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপে রোযা রাখতেন যে, আমরা বলতাম, তিনি আর ইফতার (রোযা ভঙ্গ) করবেন না। আবার তিনি ইফতার করতেন, আমরা বলতাম, তিনি আর রোযা রাখবেন না। আর আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রামাযান মাস ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ মাস রোযা রাখতে দেখিনি। আর আমি তাঁকে শা’বান মাসের চাইতে অন্য কোন মাসে অধিক রোযা রাখতে দেখিনি

ছবি বানান