দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪২৯
মুসাদ্দাদ .... হুনায়দা ইবন খালিদ তাঁর স্ত্রী হতে এবং তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক স্ত্রী হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিল-হজ্জের প্রথম নয়দিন ও আশুরার দিন রোযা রাখতেন। আর তিনি প্রতি মাসে তিনদিন, মাসের প্রথম সোম ও বৃহস্পতিবার রোযা রাখতেন।