দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৪৯
তিনি বলেন, একদা আমার ও হাফসার জন্য কিছু খাবার হাদিয়া স্বরূপ আসে। এ সময় আমরা উভয়ে রোযাদার ছিলাম। কিন্তু (খাবার পাওয়াতে) আমরা রোযা ভেঙ্গে তা খেয়ে ফেলি। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলে, আমরা তাঁকে বলি, ইয়া রাসূলাল্লাহ্! নিশ্চই আমাদের জন্য কিছু খাবার হাদিয়া স্বরূপ আসে, আর আমাদের তা খেতে ইচ্ছা হওয়াতে আমরা রোযা ভেঙ্গে খেয়ে ফেলেছি। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষতি নেই। তোমাদের ঊভয়ের জন্য অন্য কোনদিন কাযা রোযা রাখতে হবে। ।