Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৫৬

প্রায় ২ মিনিট · ১৮৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ই’তিকাফ করার ইরাদা করতেন, তখন তিনি ফজরের নামায আদায়ের পর ই’তিকাফকারী হিসাবে (মসজিদে) প্রবেশ করতেন। তিনি বলেন, এক সময়ে তিনি রামাযানের শেষ দশকে ই’তিকাফ করার ইরাদা করেন। তিনি বলেন, তখন তিনি তাঁর জন্য একটি তাঁবু খাটানেরা নির্দেশ দিলে তা খাটানো হয়। এরপর তা দেখে আমি আমার জন্য একটি তাঁবু খাটাতে বললে তা খাটানো হয়। তিনি বলেন, আমি ব্যতীত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য পত্নীগণও তাদের জন্য তাঁবু আটাতে নির্দেশ দিলে তাও খাটানো হয়। এরপর তিনি ফজরের নামায শেষে ঐ সমস্ত তাঁবুর দিকে দৃষ্টিপাত করে বলেন, তা এমন কী ভাল কাজ, যা করতে তোমরা ইচ্ছা করেছো? তিনি স্বীয় তাঁবু ভেঙ্গে ফেলতে নির্দেশ দেওয়ায়, তা ভেঙ্গে ফেলা হয়। তাঁর স্ত্রীগণও স্ব-স্ব তাঁবু ভেঙ্গে ফেলার নির্দেশ দিলে, সেগুলোও ভেঙ্গে ফেলা হয়। এরপর তিনি এ ই’তিকাফ শাওয়াল মাসের প্রথম দশদিন পর্যন্ত বিলম্বিত করেন। ইমাম আবূ দাঊদ ইবন ইসহাক, আওযা’য়ী ও ইয়াহইয়া ইবন সাঈদ হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। রাবী মালিক ইয়াহইয়া ইবন সাঈদ হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের বিশ তারিখ পর্যন্ত ই’তিকাফ করেন।

ছবি বানান