Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৬২

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

তিনি বলেন, একদা রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই’তিকাফ থাকাবস্থায় আমি তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রাতে সেখানে গমন করি এবং তাঁর সাথে কথাবার্তা বলি। এরপর আমি দণ্ডায়মান হয়ে আমার ঘরের দিকে রওনা করি। তিনিও আমার সাথে দন্ডায়মান হন, যাতে তিনি আমাকে ঘরে পৌছে দিতে পারেন। আর তখন তার (সাফ্যিয়ার) আবাসস্থল ছিল উসামা ইবন যায়িদের ঘর। ঐ সময় আনসারদের দু’ব্যক্তি কোথাও গমন করছিল। তারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একজন মহিলাকে দেখে দ্রুত গমন করতে থাকে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্বাভাবিকভাবে (হেঁটে) গমন কর। আর (আমার সাথে) এ হল সাফিয়্যা বিনত হুয়্যেই। তারা আশ্চর্য হয়ে বলে, ইয়া রাসূলাল্লাহ্! সুবহানাল্লাহ্! তিনি বলেন, শয়তান রক্ত প্রবাহের ন্যায় মানুষের ধমনী দিয়ে চলাচল করে। আর আমার আশংকা যে, হয়ত সে তোমাদের অন্তরে কিছু সন্দেহ নিক্ষেপ করতে পারে। অথবা তিনি বলেন, খারাপ কিছুর উদ্রেক করতে পারে।

ছবি বানান