দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৭০
উসমান ও আবূ বকর ইবন শায়বা .... মিকদাম ইবন শুরাইহ্ তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তিনি আয়েশা -কে বাদাওয়া বা নির্জনে বাহিরে গমন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নগামী পানির উৎসস্থান পাহাড়ের টিলাসমূহের দিকে বের হতেন। একবার তিনি এরূপে বাইরে যাওয়ার ইচ্ছা করেন এবং আমার জন্য যাকাতের উটসমূহ হতে একটি আনাড়ী উট পাঠিয়ে দিলেন। আর বললেন, হে আয়েশা! সদয় হও। কেননা, যে কোন বস্তুতে সহৃদয়তা কেবল সৌন্দর্য বৃদ্ধি করে আর যার থেকে কোমলতা বের হয়ে যায় তা তাকে কদর্য করে।