দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৮০
তিনি বলেন, উম্মে খাল্লাদ নাম্মী নামক এক রমণী ওড়না দিয়ে মুখ ঢাকা অবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তার নিহত পুত্রের খবর জিজ্ঞাসা করেন। এমতাবস্থায় জনৈক সাহাবী তাকে প্রশ্ন করলেন, তুমি তোমার নিহত পুত্রের খবর জানতে চাচ্ছ অথচ মুখে ওড়না জঢ়িয়ে আছো। সে উত্তর করল, আমি আমার পুত্র হারিয়েছি, কিন্তু লজ্জা তো কখনও হারায়নি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার পুত্র দু’জন শহীদের মর্যাদা পাবে। সে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ! তা কী কারণে সম্ভব হলো? তিনি বললেনঃ কারণ, সে আহলে কিতাবের হাতে শহীদ হয়েছে।