দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৮৮
সাঈদ বি্ন মানসূর .... ইবন বুরায়দা তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রণাঙ্গণে যুদ্ধরত মুজাহিদদের বাড়িতে রাখা স্ত্রীদের মানসম্ভ্রম ও মর্যাদা তাদের পাহারায় বাড়িতে অবস্থানরত লোকদের উপর তাদের মায়ের সমতুল্য। মুজাহিদগণের পরিবারের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তখন বলা হবে, তোমার অমুক প্রতিনিধিকে তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারের প্রতি অসৎব্যবহার করেছে। তুমি এখন তার নেক আমল হতে যা খুশি গ্রহণ কর। তা বলার পর রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমরা কী মনে কর? অর্থাৎ মুজাহিদদের পরিবারের মর্যাদা কত অধিক!