Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৯৯

প্রায় ২ মিনিট · ২৫৮ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পার্শ্বে ছিলাম। এমন সময় তাঁর উপর ওহী অবতরণ শুরু হল। এমতাবস্থায় তাঁর রান আমার রানের ওপর পতিত হয়। আমার নিকট তাঁর রানের চাইতে অথিক ভারি কোন বস্তু আছে বলে অনুভূত হল না। তারপর এ অবস্থা কেটে গেল। তিনি বললেনঃ লেখ, আমি তখন অবতীর্ণ আয়াত (لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ) হতে শেষ পর্যন্ত ছাগলের কাঁধের চামড়ায় লিখে নিলাম। (অর্থঃ মু’মিনদের মধ্যে যারা যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকে, তারা মুজাহিদগণের সমান মর্যাদাশীল নয়।) আবদুল্লাহ্ ইবন উম্মে মাকতুম (রাঃ) যিনি একজন অন্ধ ও অসমর্থ ব্যক্তি ছিলেন, তিনি মুজাহিদগণের এহেন মর্যাদার কথা শুনে বলেন, ইয়া রাসুলাল্লাহ্! মু’মিনদের মধ্যে যারা যুদ্ধ করতে অসমর্থ তাদের অবস্থা কী হবে? তার কথা শেষ হওয়া মাত্র আবার রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাযিলের অবস্থা দেখা দিল। এ অবস্থায় তাঁর রান আবার আমার রানের উপর পতিত হল এবং আমি আগের মতো এবারও তাঁর রানের ভার অনুভব করলাম। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর হতে এ অবস্থা কেটে গেলে তিনি বললেন, হে যায়িদ! পূর্বে যা লিখেছিলে তা পড়ে শোনাও। তখন আমি (لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ) আয়াতটি পড়ে শোনালাম। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (غَيْرُ أُولِي الضَّرَرِ) সম্পূর্ণ আয়াতটি বলে দিলেন। (এতে অক্ষম ও অসমর্থ লোকদের ঘরে বসে থাকার অনুমতি দেয়া হল)। যায়িদ বলেন, আল্লাহ্ তা’আলা এ আয়াতটিকে একটি পৃথক আয়াতরূপে অতীর্ণ করেছেন। আমি তা উক্ত আয়াতের পরে সংযোজন করলাম। আল্লাহর কসম! যার হাতে আমার জান, সত্যই আমি যেন এর সংযোজন স্থানটি ছাগ-চর্মের গলার কাটা স্থানে এখনও দেখতে পাচ্ছি।

ছবি বানান