Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫০৮

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ্! যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করার ইচ্ছা পোষণ করেও পার্থিব কিছু সম্পদ লাভেরও আশা করল, তার অবস্থা কিরূপ? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, তার কোন পুণ্য হবে না। লোকজনের নিকট তা ভয়ঙ্কর বলে মনে হল। তখন তারা লোকটিকে বিষয়টি পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে বলতে আরয করল। সে ব্যক্তি পুণরায় জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ্! এক ব্যক্তি আল্লাহর রাহে জিহাদের ইচ্ছা করে আর পার্থিব কিছু সম্পদও লাভ করতে চায়, তবে তার অবস্থা কেমন? তিনি জবাব দিলেন, তার কোন পুণ্যই হবে না। লোকটি আবারও তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করতে বলায়, সে তৃতীয়বারেও জিজ্ঞাসা করল। তৃতীয়বারেও তিনি বললেন, তার কোন সাওয়াব হবে না।

ছবি বানান