আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫১২
তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের ভাইগণ উহুদের যুদ্ধে শহীদ হলেন, তখন আ্ল্লাহ্ তাদের রূহসমূহ (আত্মা) সবুজ পাখির পেটে প্রবেশ করিয়ে দিলেন। তারা জান্নাতের ঝরনায় গিয়ে এর পানি, দুধ ও মধু পান করতে লাগলো এবং জান্নাতের ফল ভক্ষণ করতে লাগলো। এরপর জান্নাতের সুস্বাদু খাদ্য, পানীয় ও অবসর বিনোদনের স্বাদ গ্রহণের পর তারা বলে উঠল, আমাদের এরূপ অবস্থার কথা যে, আমরা জান্নাতে জীবিত আছি ও পানাহার করছি, কে আমাদের ভাইদেরকে দুনিয়াতে পৌঁছিয়ে দেবে, যাতে তারা এটা শুনে জিহাদে অমনযোগী না হয় এবং যুদ্ধ ভীরুতা প্রদর্শন না করে। তখন আল্লাহ্ তা’আলা বললেন, আমিই তাদেরকে তোমাদের অবস্থার কথা পৌছিয়ে দেবো। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ্ তা’আলা এ আয়াতে (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا) ’’তোমরা মনে করো না যে, যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, বরং তারা জীবিত, তাদের প্রতিপালক আল্লাহর নিকট পানাহার গ্রহণ করছে’’ নাযিল করলেন।